হোম > খেলা > ফুটবল

তারকাখচিত দল নিয়ে বিশ্বকাপে সেনেগাল, মানের নেতৃত্বে আক্রমণভাগ

ক্রীড়া ডেস্ক    

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে দুই গোল করেছেন এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সেনেগাল। ফিফার নির্ধারিত সময়সীমার শেষ দিনে কোচ পাপে থিয়াও প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে দুই ডিফেন্ডার মোস্তফা মবো ও ইলকাই কামারাকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছেন।

গত ২১ মে ঘোষিত প্রাথমিক দলে ছিলেন মবো ও কামারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে রোববারের প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মবোর। শার্লটে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-২ গোলে হেরেছিল সেনেগাল। অন্যদিকে তিনবারের আন্তর্জাতিক ফুটবলার কামারা ছিলেন অব্যবহৃত বদলি।

চূড়ান্ত দলে জায়গা ধরে রেখেছেন সেনেগালের সবচেয়ে বড় তারকা সাদিও মানে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে দুই গোল করেছিলেন তিনি। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটি। অনেকের মতে, বিশ্বকাপে জায়গা করে নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগগুলোর একটি রয়েছে সেনেগালের।

বিশ্বকাপে সেনেগালের যাত্রা শুরু হবে ১৬ জুন নিউ জার্সিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। এটা হবে ২০০২ বিশ্বকাপের সেই ঐতিহাসিক লড়াইয়ের পুনরাবৃত্তি, যেখানে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল। গ্রুপ ‘আই’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ২২ জুন একই ভেন্যুতে নরওয়ের মুখোমুখি হবে থিয়াওয়ের দল। এরপর ২৬ জুন টরন্টোতে ইরাকের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

সেনেগালের বিশ্বকাপ দল

গোলকিপার: মোরি দিয়াও, ইয়েভান দিওফ, এদুয়ার মঁদি

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াটা, এল হাজি মালিক দিয়ুফ, ইসমাইল জাকোবস, কালিদু কুলিবালি, অঁতোয়ান মঁদি, মুসা নিয়াখাতে, মামাদু সার, আবদুলাই সেক

মিডফিল্ডার: লামিন কামারা, পাথে সিসে, হাবিব দিয়ারা, ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, পাপে মাতার সার, বারা সাপোকো নিয়ায়ে

ফরোয়ার্ড: আসানে দিয়াও, বাম্বা দিয়েং, নিকোলা জ্যাকসন, সাদিও মানে, ইব্রাহিম এমবায়ে, শেরিফ নিয়ায়ে, ইলিমান নিয়ায়ে, ইসমাইলা সার

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান