হোম > খেলা > ফুটবল

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা

বিজয়ীর বেশে আজ দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। দেশে ফেরার দিনই দুর্ঘটনায় পড়তে পারতেন আর্জেন্টাইন ফুটবলাররা। তবে অল্পের জন্য বেঁচে গেলেন লিওনেল মেসিরা।

বুয়েনস এইরেসে আজ স্থানীয় সময় ভোরে পৌঁছেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। বিমান থামার সঙ্গে সঙ্গেই কোচ লিওনেল স্কালোনির সঙ্গে পুরো আর্জেন্টিনা দলকে স্বাগত জানায় হাজার হাজার ভক্ত সমর্থক। সেখান থেকেই লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিরা সোজা চলে গেছেন ছাদখোলা বাসে। সেই বাসে করেই শহর প্রদক্ষিণ করেছেন তাঁরা। ছাদখেলা বাসের এক পাশে ছোট একটা ছাদে দাঁড়িয়ে মেসিরা জনতার অভিবাদনের জবাব দিচ্ছিলেন। তখনই রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাঁদের সামনে। দ্রুতই মাথা নিচু করে তাঁরা দুর্ঘটনার হাত থেকে বাঁচেন। ইএসপিএন আর্জেন্টিনা তাদের টুইটার অ্যাকাউন্টে মেসিদের ছাদখোলা বাসে অভিবাদনের ভিডিও প্রকাশ করেছে। 

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

লুসাইলে গত পরশু ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয়  ফ্রান্স-আর্জেন্টিনা। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত