হোম > খেলা > ফুটবল

প্রথমবার ফাইনালে উঠে আনন্দিত রোনালদো

আল নাসরের হয়ে গত মৌসুমে দুটি ফাইনাল খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে নকআউট পর্ব থেকে বাদ পড়ে গিয়েছিল। গতকাল তাঁর গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে আল নাসর। তাতে সৌদি ক্লাবটির হয়ে প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। প্রথমবার ফাইনালে ওঠায় আনন্দিত পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে সেমিফাইনালে গতকাল আল নাসরের প্রতিপক্ষ ছিল আল শোর্তা। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। তবে সৌদি এই ক্লাব কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। ২২ মিনিটে তালিসকার দুর্দান্ত শট ঠেকিয়ে দেন আল শোরতার গোলরক্ষক আহমেদ বাসিল ফাদিল আল ফাদলি। এরপর ৩৪ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনালদো। তবে আল নাসরের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) দেখা যায়, রোনালদো তখন অফসাইডে ছিলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। অবশেষে ৭৫ মিনিটে গোলের দেখা পায় আল নাসর। ডি বক্সের ভেতরে সাদিও মানেকে ফাউল করা হলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টিতে গোল করেন রোনালদো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ওঠে আল নাসর। ম্যাচ শেষে রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আমরা ফাইনালে উঠেছি। দল ভালো খেলেছে। দর্শকদের বিশেষ ধন্যবাদ এভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা দিতে।’

এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৪ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১৮ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। এবারের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৫ ম্যাচ খেলে করেছেন ৪ গোল।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ