হোম > খেলা > ফুটবল

১৫ পয়েন্ট ফিরে পেয়ে ৭ থেকে ৩ নম্বরে জুভেন্টাস

দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার কারণে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। তবে ইতালির উচ্চ ক্রীড়া আদালত পুনরায় মামলাটি পরীক্ষা করার পাশাপাশি সেই পয়েন্ট ফেরত দিয়েছেন তুরিনের বুড়িদের। 

আর তাতেই বড় লাফ জুভদের। সিরি’আর চলতি মৌসুমে ৭ থেকে ৩ নম্বরে উঠে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৩০ ম্যাচে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। তবে এখনো এই মামলা পুরোপুরি খারিজ হয়ে যায়নি। পরবর্তী শুনানিতে নির্ভর করছে জুভদের ভাগ্য। 

তুরিনে যেন এখন সুবাতাসই বইছে। পর্তুগাল সফরে স্পোর্টিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ চার নিশ্চিত করার আগেই হারানো ১৫ পয়েন্ট ফিরে পাওয়ার সুসংবাদ পায় জুভরা। 

তবে দলবদলে মিথ্যাচারের যে মামলা জুভেন্টাসের মাথায় ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি। এই মামলার অংশ হিসেবে ৩০ মাসের নিষেধাজ্ঞা পাওয়া টটেনহামের ফুটবল ডিরেক্টর ফাবিও প্যারাতিসি আপিল করেও হেরেছেন। জুভদের ওপর দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার অভিযোগের সময় তিনি ছিলেন ক্লাবটির ১১ জন পরিচালকদের একজন, যাঁদের প্রত্যেককে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়। 

প্যারাতিসিও ছাড়াও জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিও আরিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো কেরুবিনির আবেদন নাকচ করে দেন আদালত। 

১৫ পয়েন্ট ফিরে পেয়ে চলতি মৌসুমের সিরি’আও জমিয়ে তুলল জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে লাৎসিও। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া নাপোলি পাচ্ছে শিরোপার সুবাস। জুভদের জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছে রোমা। তাদের পয়েন্ট ৫৬। পয়েন্ট ফিরে পেয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশার আলোটাও উজ্জ্বল হলো জুভদের। সুসময়ের ভেতর দিয়ে যাওয়া ইতালিয়ান ক্লাবটি স্পোর্টিং সিপিকে হারিয়ে ফিরেছে জয়েরও ধারায়। এর আগের ম্যাচে লিগে সাসৌলুর বিপক্ষে হেরেছিল অ্যালেগ্রির দল।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ