হোম > খেলা > ফুটবল

ক্লপের উত্তরসূরি হতে আগ্রহী তিনি

মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। তবে এখনো তাঁর উত্তরসূরি ঠিক হয়নি। জার্মান কোচের স্থলাভিষিক্ত হিসেবে বেয়ার লেভারকুজেনকে প্রথম বুন্দেসলিগা জেতানো কোচ জাবি আলোনসোকে চেয়েছিল লিভারপুল। এমনকি ইন্টার মিলানকে এ মৌসুমের সিরি আ জেতানো সিমোনে ইনজাঘির দিকেও চোখ ছিল অলরেডদের। তবে আপাতত তাঁদের কেউ লিভারপুলে আসছেন না। 

অবশ্য এমন একজন আছেন যিনি নিজ থেকে অলরেডদের দায়িত্ব নিতে চান। ডাচ ক্লাব ফেয়েনুর্ডের কোচ আরনে স্লটের আশা, এ মৌসুম শেষে অ্যানফিল্ডে ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার। লিভারপুলও সম্ভাব্য এ নিয়োগ নিয়ে গত পরশু ফেয়েনুর্ডের সঙ্গে সরাসরি কথা বলেছে। 

২০২১ থেকে ফেয়েনুর্ডের দায়িত্বে স্লট। ৪৫ বছর বয়সী ডাচ কোচের অধীনে গত মৌসুমে লিগ শিরোপা ইরেদিভিসি জিতেছিল ক্লাবটি। এ মৌসুমেও আছে দুর্দান্ত ছন্দে। ৩৪ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসভি আইন্দোফেন। গত রাতে ফেইনুর্ড লিগে গো এহেড ঈগলসকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জয়ের আনন্দ নিয়ে স্লট ক্রীড়া মাধ্যম ইএসপিএন’কে বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার যে আমি সেখানে (অ্যানফিল্ড) কাজ করতে চাই। শুধু এটা বলতে পারি যে, ক্লাবগুলো আলোচনায় রয়েছে। আমি ওয়েটিং রুমে আছি।’ 

লিভারপুলের সঙ্গে ফেয়েনুর্ড চুক্তিতে পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী স্লট। স্বদেশি লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক থেকেও সবুজ সংকেত পেয়েছেন তিনি। গত বুধবার রাতে এভারটনের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ দৌড় থেকে ছিটকে পড়ার পর ডাচ ডিফেন্ডার জানান, স্লটের খেলার দর্শনের সঙ্গে তাদের ক্লাবের দর্শন মিলে যায়। এমনকি স্লটকে ‘এই মুহূর্তের সেরা কোচদের একজন’ বলেও অভিহিত করেন ফন ডাইক। 

তিন বছরের চুক্তিতে ফেয়েনুর্ডের সঙ্গে চুক্তি করেন স্লট। তবে ডাচ কোচ রাজি হলে লিভারপুলকে তাঁর ফি নিয়ে আলোচনা করতে হবে। কারণ, এই মৌসুমে স্লট রিলিজ ক্লজ পাবেন না। আগামী বছর পর্যন্ত সেটি সক্রিয় করা যাবে না। ফেয়েনুর্ডের সঙ্গে তাঁর চুক্তি আছে আরও এক বছর। 

ফেয়েনুর্ডকে ২০২২-২৩ মৌসুমে লিগ জেতানো ছাড়াও ডাচ জিতিয়েছেন স্লট। এর আগে তাঁর প্রিমিয়ার লিগে অন্য দুই ক্লাব টটেনহাম ও লিডস ইউনাইটেডে যাওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ