হোম > খেলা > ফুটবল

মৌসুম শেষেই টুখেলের বায়ার্ন অধ্যায় শেষ

জার্মান সংবাদমাধ্যম বিল্ডের গুঞ্জনটাই সত্যি হচ্ছে। মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখের ডাগআউট ছাড়তে হচ্ছে টমাস টুখেলকে। আজ তাঁর চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

টুখেলের পারফরম্যান্সে সন্তুষ্ট না হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন। এক বিবৃতিতে ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, ‘সমঝোতার মাধ্যমে এই গ্রীষ্মে আমাদের চুক্তি শেষ করার সিদ্ধান্তে পৌঁছেছি।’ 

২০২৫ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি হয়েছিল টুখেলের। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের ডাগআউট ছাড়তে হচ্ছে। এ বছরের ৩০ জুন চুক্তি শেষ হবে। তাই শেষটা সর্বোচ্চ সাফল্যের সঙ্গে করতে চান জার্মান কোচ। তিনি বলেছেন, ‘আমার কোচিং স্টাফ এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি সর্বোচ্চ সাফল্যের সঙ্গে শেষটা করতে।’

সব মিলিয়ে টানা তিন ম্যাচ হেরেছে বায়ার্ন। যার প্রভাব পড়েছে টুর্নামেন্টে। লিগ পর্বের সর্বশেষ দুই ম্যাচে হেরে টানা ১১ বারের চ্যাম্পিয়নরা অনেকটা ছিটকে গেছে শিরোপা ধরের রাখার মিশন থেকে। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা দলটি আবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেও হার দেখেছে। 

অবশ্য লাৎসিওর মাঠে ১-০ গোলে হারের স্বাদ পেলেও ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত সুযোগ থাকছে তাদের সামনে। নিজেদের মাঠ, দর্শক থাকলেও গোল বলের খেলা বলে একটা কথা তো আছেই। কারণ এবারে মৌসুমটা যে তাদের একেবারেই বাজে কাটছে। এর আগে জার্মান কাপ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল তারা। 

সবশেষ মৌসুমের মাঝপথে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়েছিলেন টুখেল। পারফরম্যান্স ভালো না হওয়ায় তখনকার কোচ ইউলিয়ান নাগালসম্যানকে ছাঁটাই করেছিল বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু বছর না ঘুরতেই এবার পূর্বসূরির পথই অনুসরণ করছেন ২০২২ সালে চেলসিকে চ্যাম্পিয়ন লিগ জেতানো কোচ। 

টুখেলের খালি পদে কে আসতে পারেন তা নিয়ে এখন চলছে আলোচনা। স্কাই স্পোর্টসের তথ্য মতে, নতুন মৌসুমে কোচ হিসেবে ওলে গুনার সুলশার কিংবা জিনেদিন জিদানকে দেখা যেতে পারে বায়ার্নের ডাগআউটে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ সুলশার এবং রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদানের সঙ্গে দেখা যেতে পারে জাবি আলনসোকেও। লিগে বায়ার্নের শ্রেষ্ঠত্বকে এবার থামিয়ে দেওয়ার কাজটা তিনিই করছেন। স্প্যানিশ কোচের অধীনেই প্রথমবারের মতো লেভারকুসেন লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ