হোম > খেলা > ফুটবল

বার্সেলোনা ছিটকে যাওয়ায় ক্লাব বিশ্বকাপের টিকিট আতলেতিকো মাদ্রিদের

পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে গতকাল বিদায় নেওয়ার হতাশাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন খারাপ সময়ই আবার বড় দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। আগামী বছর হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা হয়নি তাদের। 

এতে লাভ হয়েছে আতলেতিকো মাদ্রিদের। যদিও গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তারাও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে টিকিট পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল। 

প্রথমবারের মতো আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৬ টি,৪টি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকা মহাদেশ থেকে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের এবং অন্যটি স্বাগতিক দেশের। 

টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেদিক থেকেই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং চেলসির টিকিট নিশ্চিত হয়েছে। এদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাওয়া দলের তালিকা আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। সুযোগ পাওয়া বাকি দলগুলো হচ্ছে—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, পোর্তো এবং ওশেনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। আগামী ১ জুন এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লন্ডনে যে দল জিতবে তারাও সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে। 

প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে গতকাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে পিএসজির কাছে ৪-১ ব্যবধানের হার দেখেছে কাতালান ক্লাব। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া আতলেতিকো মাদ্রিদও হার দেখেছে দ্বিতীয় লেগে। সিগন্যাল ইদুনা পার্কে গতকাল ডর্টমুন্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে কোচ ডিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাব।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ