হোম > খেলা > ফুটবল

নরওয়ের জার্সিতে হ্যাটট্রিক করে কী পোস্ট করলেন হালান্ড

ক্রীড়া ডেস্ক    

কাজাখস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করলেন আর্লিং হালান্ড। ছবি: ফেসবুক

ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।

হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’

হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’

এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা