হোম > খেলা > ফুটবল

জয় হাতছাড়া করে রেফারিকে দুষছেন ম্যানসিটি কোচ

ক্রীড়া ডেস্ক    

পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না গার্দিওলা। ছবি: সংগৃহীত

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। পয়েন্ট ভাগ করে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা। পেনাল্টি দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না এই স্প্যানিশ কোচ।

প্রতিপক্ষের মাঠে ১৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে লিড নেয় ম্যানসিটি। ৩ মিনিটের ব্যবধানে মোনাকোকে ম্যাচে ফেরান জর্ডান তেজে। ৪৪ মিনিটে হলান্ড ফের জালের দেখা পেলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ম্যানসিটি। এই গোলের ওপর ভর করে জয়ের পথেই ছিল সফরকারী দল। কিন্তু ৮৬ মিনিটে ভুল করে বসেন নিকো গনসালেস। নিজেদের ডি বক্সে ফ্রি কিক থেকে আসা বল ঠেকাতে শট করতে যান ম্যানসিটির এই আর্জেন্টাইন ফুটবলার। একই সময় হেড করতে খানিকটা নিচু হন মোনাকোর ইংলিশ ডিফেন্ডার এরিক ডিয়ের। গনসালেসের লাথি লাগে তাঁর মাথায়। এরপর ভিএআর দেখে পেনাল্টি দেন স্প্যানিশ রেফারি জেসুস গিল মানজানো। তাঁর এই সিদ্ধান্তের পর উভয় দলের ডাগআউটে তুমুল উত্তেজনা তৈরি হয়।

ম্যাচ শেষে পেনাল্টি নিয়ে গার্দিওলা বলেন, ‘স্প্যানিশ রেফারিদের বলার কিছু নেই। গনসালেস আগে বল স্পর্শ করেছিলেন। ফাউল করার মতো কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। আমরা সত্যিই ভালো খেলেছি। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়ের দেখা পাইনি। শেষ দিকে পেনাল্টি হজম করতে হয়েছে।’

ড্র করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট গার্দিওলা, ‘ফলাফল নিয়েই আপনাকে জিততে হবে। এই ম্যাচ বিশ্লেষণ করলেই বুঝবেন আমরা কেমন খেলেছি। আমাদের অনেক সুযোগ ছিল। ছেলেরা সত্যিই ভালো খেলেছে। ধাপে ধাপে আমরা আরও উন্নতি করব।’

চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় ও ড্রয়ে ম্যানসিটির সংগ্রহ ৪ পয়েন্ট। টেবিলের আটে অবস্থান করছে তারা। এক পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছে মোনাকো। ৬ পয়েন্ট পাওয়া বায়ার্ন মিউনিখের অবস্থান শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে পরের স্থান দুটিতে আছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে