হোম > খেলা > ফুটবল

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের গ্রুপে কারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আজ সকালে ছেলেদের বয়সভিত্তিক সাফের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকে দায়িত্ব দেওয়া হয় দ্বিতীয় পট থেকে দুটি দেশের নাম তোলার। সেখানে প্রথমেই বাটলার তোলেন বাংলাদেশের নাম। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পরে তুলেছেন পাকিস্তানের নাম।

শ্রীলঙ্কার কলম্বোয় ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ফাইনাল ২৭ সেপ্টেম্বর। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে ৩ দল হওয়ায় হবে তিন ম্যাচ। ‘বি’ গ্রুপে ৪ দল থাকায় ছয় ম্যাচ হবে।

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল