হোম > খেলা > ফুটবল

সাফজয়ী রোনান-মিঠুদের ১ লাখ টাকা করে দিল সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের উৎসাহিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনায় দলের প্রতিনিধি হিসেবে অধিনায়ক মিঠু চৌধুরী তার দলের একটি বিশেষ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রতিমন্ত্রী।

​পুরস্কার গ্রহণের পর অধিনায়ক মিঠু চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতলাম। আমাদের দলের সকল খেলোয়াড়ের একটা বড় ইচ্ছা আছে আমরা এই ট্রফিটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আমরা উনার সঙ্গে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।’

​বাফুফের বর্তমান পরিচালনা পর্ষদ ও সভাপতি তাবিথ আউয়ালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধিনায়ক আরও বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন এবং আমাদের সব দাবি-দাওয়া পূরণ করছেন। এমনকি জাতীয় দলের সাথে আমাদেরকেও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল বয়ে আনতে পারব।’

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পুরো আসরে অপরাজিত থেকে ট্রফি জয় করে বাংলাদেশ।

‘ইরানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম’

ফ্রান্সের ফুটবলে তুলকালাম, ২৭ খেলোয়াড়ের ২৪ জনকেই লাল কার্ড

ফ্রান্সের জন্য ইউরোপের বড় এক ক্লাবকেও ফিরিয়ে দিয়েছেন জিদান

‘রেফারির ১০ বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে বার্সেলোনা’

সাফ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

বাফুফের নজরে আরও ৬ প্রবাসী ফুটবলার

বিপর্যস্ত ইতালির পাশে দাঁড়াতে কি সৌদি ছাড়বেন ইতালিয়ান কিংবদন্তি

‘ইয়ামাল ইতালিতে খেললে দ্বিতীয় বিভাগে খেলত’

লাল কার্ড দেখানোর পরও কেন তা বাতিল, কী বলছেন দুই কোচ

ইয়ামালের হতাশার কারণ জানালেন বার্সা কোচ