হোম > খেলা > ফুটবল

জয়ের পর আর্সেনালের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    

চোট পেয়েছেন গ্যাব্রিয়েল। ছবি: এক্স

সেনেগালের বিপক্ষে আগের দুই দেখায় একবারও জিততে পারেনি ব্রাজিল। অবশেষে তৃতীয়বারের দেখায় অপেক্ষা ফুরাল সেলেসাওদের। প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের পর আর্সেনালের কাছে ক্ষমা চেয়েছেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

এমিরটেস স্টেডিয়ামে এস্তেভাও ব্রাজিলকে এগিয়ে নেওযার পর ব্যবধান বাড়ান কাসেমিরো। ২০২৩ সালের জুনে দ্বিতীয়বারের দেখায় সেনেগালের কাছে হেরেছিল ব্রাজিল। এবার ইংলিশ মুলুকে সে হারের প্রতিশোধ নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের জয়ের দিনে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়েন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহেস।

গ্যাব্রিয়েলের চোট কতটা গুরুতর সেটা জানার জন্য আজ পরীক্ষা নিরীক্ষা করবেন ব্রাজিলের মেডিকেল টিম। এরপর জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই সেন্টার ব্যাককে। তবে আনচেলত্তির কথাতেই বোঝা গেল, গ্যাব্রিয়েলের চোট বেশ গুরুতর।

তাঁর চোটের কারণে সবচেয়ে বেশ ক্ষতি হলো আর্সেনালের। চলমান মৌসুমে গানারদের একাদশের প্রথম পছন্দ রক্ষণভাগের এই খেলোয়াড়। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুটি গোল করেছেন। তাঁকে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মাঠে নামিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

২৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করেছে আর্সেনাল। ২০০৩-০৪ মৌসুমের পর লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে লন্ডনের দলটি। সেই মিশনে নিজের কাজটা দারুণভাবেই করে যাচ্ছেন গ্যাব্রিয়েল। ১১টি লিগ ম্যাচে মাত্র ৫ গোল হজম করেছে আর্সেনাল। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে রক্ষণভাগে কতটা ভরসা দিচ্ছেন ন গ্যাব্রিয়েল। স্বাভাবিকভাবেই তাঁর ইনজুরি চিন্তার কারণ হয়ে দাঁড়াল আর্সেনালের জন্য। এজন্যই ক্লাবটির কাছে ক্ষমা চাইতে কার্পণ্য করেননি আনচেলত্তি।

তিনি বলেন, ‘গ্যাব্রিয়েলের অবস্থা খারাপ? আমি জানি না। সে কুঁচকিতে চোট পেয়েছে। মেডিকেল স্টাফরা পরীক্ষা করবে। আমরা এর জন্য সত্যিই দুঃখিত, সত্যিই হতাশ। খেলোয়াড়রা চোট পেলে আমি আশা করি তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে