হোম > খেলা > ফুটবল

আত্মঘাতী গোল করে যে রেকর্ডে বেলজিয়ান ডিফেন্ডার

রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই সাধারণ ঘটনা। তবে কিছু কিছু রেকর্ড খেলোয়াড়েরা অবশ্যই ভুলে থাকতে চান। তেমনি এক ‘বিব্রতকর রেকর্ড’ গতকাল লিভারপুল-লেস্টার সিটি ম্যাচে গড়েছেন বাউট ফায়েস। জোড়া আত্মঘাতী গোল করেছেন বেলজিয়ান এই ডিফেন্ডার। 

অ্যানফিল্ডে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল লেস্টার সিটি। চার মিনিটে প্যাটসন ডাকার অ্যাসিস্টে গোল করেছিলেন কিয়েরনান ডিউসবারি হল। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে হোঁচট খায় লেস্টার। ৩৭ মিনিটের সময় লিভারপুল রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড ক্রস করেছিলেন। ফায়েস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান। আর ৪৫ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল করেন লেস্টার ডিফেন্ডার। ২-১ গোলে ম্যাচ জেতে লিভারপুল। 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল করলেন ফায়েস। সর্বপ্রথম ১৯৯৯ সালে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল হয়েছিল। অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। ইউনাইটেড ৩-২ গোলে ম্যাচ জিতেছিল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল

খেলোয়াড়                      বছর        দল           প্রতিপক্ষ
জেমি ক্যারাঘার              ১৯৯৯   লিভারপুল   ম্যানচেস্টার ইউনাইটেড
মাইকেল প্রক্টর                ২০০৩    সাদারল্যান্ড     চার্লটন
জোনাথন ওয়াল্টারস        ২০১৩    স্টোক সিটি     চেলসি
বাউট ফায়েস                 ২০২২    লেস্টার সিটি    লিভারপুল

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ