হোম > খেলা > ফুটবল

দুর্দান্ত শুরুর রহস্য জানালেন হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক    

লিগে প্রথম ৬ ম্যাচেই ১১ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। ছবি: এক্স

মৌসুমের শুরু থেকেই উড়ছেন হ্যারি কেইন। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকারকে। মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। এবার এমন দুর্দান্ত শুরুর রহস্য জানালেন তারকা ফুটবলার। কেইনের ভাষ্য–আক্রমণভাগের দুই সতীর্থ সার্জি জিন্যাব্রি ও নিকোলাস জ্যাকসনের সঙ্গে দারুণ বোঝাপড়ার কারণেই প্রতি ম্যাচে গোলের দেখা পাচ্ছেন তিনি।

জার্মান বুন্দেসিলগায় সবশেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠ থেকে ৩–০ গোলের জয় নিয়ে ফিরেছে বায়ার্ন। ম্যাচটিতে একবার জালের দেখা পান কেইন। সব মিলিয়ে প্রথম ৬ ম্যাচেই ১১ গোল করলেন তিনি। জার্মানির শীর্ষ লিগের ইতিহাসে প্রথম ৬ ম্যাচে এতো বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার।

কেইন বলেন, ‘আমি, জিনাব্রি এবং নিকোলাস এই মৌসুমে এক হয়ে খেলছি। এটা আমাকে আরও একটু গভীর হতে এবং আমার গুণাবলীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ দিয়েছে। ওদের সঙ্গে আমি সহজেই নিজের কাজগুলো করতে পারছি। আমি ওদের কাছ থেকে সাহায্য পাচ্ছি। এমনকি নয়জন নিয়ে খেললেও আমাদের কৌশল আমাদের সাহায্য করবে। কারণ আমরা নিজেদের বুঝতে পারি। এর প্রমাণ হলো আমি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দেরিতে হলেও গোল করেছি।’

ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জামাল মুসিয়ালা। এই তরুণ মিডফিল্ডারের অভাব বোধ করছেন বলেও জানালেন কেইন, ‘আমি এর আগেও বলেছি জামাল যখন খেলে তখন বিষয়টা আমার জন্য একটু আলাদা থাকে। সে খুব ভালো মানের একজন খেলোয়াড়। সে ডিফেন্ডারদের বল ছুঁড়ে মারে, ড্রাইভ করে এবং ড্রিবলিং করে। গত মৌসুমে আমরা একসাথে খেলছিলাম। মাঠে সে নিজের কাজগুলো খুব ভালোভাবে করেছে।’

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট