হোম > খেলা > ফুটবল

জিদানকে যথার্থ সম্মান দেওয়া হয়নি, দাবি রিয়ালের

ফুটবল বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদান। সেখানে জিদানকে নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ ক্লাব দাবি করছে, ফরাসি এই কিংবদন্তিকে যথার্থ সম্মান দেওয়া হয়নি। 

রিয়াল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জিনেদিন জিদানকে নিয়ে এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্যে দুঃখ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। জিদান অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি। এমন মন্তব্য জিদানের মতো খেলোয়াড়ের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব। খেলোয়াড় ও কোচ হিসেবে জিদান অনেক কিছু অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অর জয়ী আমাদের অধিনায়ক করিম বেনজেমা তো তাঁর হাতেই তৈরি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগসহ অনেক কিছু জিতেছেন।’ 

শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’ 

জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে জিদান অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোসরা। আর খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন জিদান।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ