হোম > খেলা > ফুটবল

ম্যানসিটি আবারও ‘ট্রেবল’ জিতলে অবসর নেবেন গার্দিওলা

সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড গড়েছেন পেপ গার্দিওলা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম কোনো ইংলিশ ক্লাবের হয়ে ‘ট্রেবল’ জিতেছেন তিনি। এবার সুযোগ রয়েছে টানা দ্বিতীয়বার ট্রেবল জয়ের। 

তবে এবারের মৌসুমের শুরুটা ভালো হলেও বর্তমান পরিস্থিতি ভালো নয় ম্যানসিটির। তবু গতকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নামার আগে গার্দিওলা জানিয়েছিলেন, আবারও প্রিমিয়ার লিগ জিতবে তাঁর দল। সঙ্গে মজার ছলে এমনটিও জানান যে, দল এবারও ট্রেবল জিতলে অবসরে যাবেন তিনি। 

পারফরম্যান্স বিবেচনায় এবার ম্যানসিটির জন্য ট্রেবল জেতা যে কঠিন, তা জানেন গার্দিওলাও। সেটা জানেন বলেই নিজের অবসর নিয়ে মজা করেছেন স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, ‘যদি আমরা এই মৌসুমে ট্রেবল জিততে পারি, তাহলে অবসর নেব, এটা নিশ্চিত।’ তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে শিরোপা নিয়ে ভাবাটা ভুলে যান। এখনই ভাবাটা বড় ভুল হবে।’ 

অন্যদিকে গতকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলের পরাজয় দেখেছে ম্যানসিটি। ৭৪ মিনিটে ভিলাকে জয়সূচক গোলটি এনে দেন লিওন বেইলি। এ নিয়ে টানা ৪ ম্যাচ প্রিমিয়ার লিগে জয়হীন সিটি। গতকাল হারার আগে টানা তিন ম্যাচ ড্র করেছিল তারা। ম্যাচ হেরে প্রতিপক্ষের প্রশংসা করেছেন কোচ গার্দিওলা। তিনি বলেছেন, ‘তারা দুর্দান্ত খেলেছে এবং সেরা দলই জিতেছে।’ 

ম্যাচের মতো পয়েন্ট তালিকায়ও সিটিকে টেক্কা দিয়েছে ভিলা। প্রতিপক্ষকে পেছনে ফেলে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ভিলা। অন্যদিকে সমান ম্যাচে ৩০ পয়েন্টে চারে সিটিজেনরা। আর ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ