হোম > খেলা > ফুটবল

ফাইনালে দেখা হতে পারে দুই লিভারপুল সতীর্থ সালাহ-মানের

মরক্কোকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালের টিকিট পেয়েছে মিসর। রাতের আরেক ম্যাচে সেনেগাল ৩-১ গোলের জয় পেয়েছে ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে। মোহামেদ সালাহর মিশর আর সাদিও মানের সেনেগাল ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে দুই লিভারপুল সতীর্থকে। 

মিসরকে সেমিফাইনালে তোলার নায়ক লিভারপুল তারকা মোহামেদ সালাহ। এক গোল করার পাশাপাশি অন্য একটিতে অ্যাসিস্ট করেছেন তিনি। ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে ম্যাচে মানে গোল না পেলেও পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত। 

আগের ম্যাচে মাথায় আঘাত পেয়ে উঠে যাওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে মানের খেলা নিয়ে ছিল শঙ্কা। কিন্তু সব শঙ্কা উড়িয়ে মাঠে আলো ছড়িয়েছেন লিভারপুলের এই তারকা ফুটবলার। 

ব্যবধানটা বড় হলেও সেনেগালের জয় পেতে ভালোই বেগ পেতে হয়েছে। র‍্যাঙ্কিংয়ের আফ্রিকায় সবার ওপরে থাকা সেনেগাল ২৮ মিনিটে এগিয়ে যায় ফামারা দিয়েদিয়ুর গোলে। র‍্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ পেছনে থাকা ইকুয়েটরিয়াল গিনি প্রথমার্ধে আর গোল হজম করেনি। দ্বিতীয়ার্ধে উল্টো মানেদের চেপে ধরে। ৫৭ মিনিটে ম্যাচে সমতাও ফেরায়। তবে এই ছন্দ পরে আর ধরে রাখতে পারেনি। দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত গিনির হার ৩-১ গোলে। 

আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মিশর খেলবে স্বাগতিক ক্যামেরুনের বিপক্ষে, পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে সেনেগালের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। ফাইনাল আগামী রোববার।   

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ