হোম > খেলা > ফুটবল

রোমাঞ্চকর ড্রয়ে শেষ গুরু-শিষ্যের লড়াই

২০০৮ থেকে ২০১২; চার বছর বার্সেলোনার ডাগআউটের পরিচিত মুখ ছিলেন পেপ গার্দিওলা। কাতালান জায়ান্টদের অনেক সাফল্যের কাহিনি রচিত হয়েছে তাঁর অধীনে। এই স্প্যানিশ কোচ ক্যাম্প ন্যু ছেড়ে, বায়ার্ন মিউনিখ ঘুরে এখন ম্যানচেস্টার সিটির দায়িত্বে।

গার্দিওলা বার্সা ছাড়ার পর বেশ কয়েকজন কোচ এসেছেন ক্যাম্প ন্যুয়ে। তাঁদের একজন জাভি, বার্সার জার্সিতে যিনি খেলেছেন গার্দিওলার অধীনেও। বুটজোড়া তুলে রাখার পর এখন তিনি পুরোদস্তুর কোচ। সাবেক শিষ্য এবার কৌশলের ছক কষেছিলেন গুরুর বিপক্ষে। তবে দ্বিতীয়ার্ধে দুবার এগিয়ে গিয়েও পেরে ওঠেননি।

ক্যাম্প ন্যুয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করেছে বার্সেলোনা। শুরুতেই দীর্ঘদিন পর কাতালানিয়ায় ফেরাটা রাঙানোর বন্দোবস্তের পাঁয়তারা করেছিলেন গার্দিওলা। ২১ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে ক্যাম্প ন্যুকে চুপ করিয়ে দেয় সিটি। কিন্তু এর ৮ মিনিট পর সমতায় ফেরে বার্সা।

বিরতির পর জমে ওঠে রোমাঞ্চ। ৬৬ মিনিট ফ্রাংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় জাভির দল। চার মিনিট পর কোলে পারমার গোলে সমতায় ফেরে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৭৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে ফের লিড বার্সার। সিটি সেই গোল শোধ দেয় অতিরিক্ত সময়ের ৯ম মিনিটে। পেনাল্টি থেকে বল জালে পাঠান রিয়াদ মাহরেজ।

পুরো ম্যাচে সমানতালে লড়েছে দুই দল। টাচলাইনে জাভি থাকলেও মাঠে গার্দিওলার বিপক্ষে ছিলেন তাঁর সাবেক শিষ্য জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। প্রীতি বলেই এই ম্যাচ রবার্ট লেভানডভস্কি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানকে বিশ্রামে রাখেন বার্সা কোচ। তবে ম্যাচ শেষে হাসিমুখে গুরু গার্দিওলার সঙ্গে হাত মেলান শিষ্য জাভি।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা