হোম > খেলা > ফুটবল

ব্রুনেইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের জালে ৮ গোল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ছবি: বাফুফে

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। চীনের ইয়োংচুয়ান স্পোর্টস সেন্টারে ব্রুনেইকে আজ ৮-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ। ১৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের পাস থেকে এগিয়ে দেন অপু রহমান। ২৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। ৩৬ মিনিটে তৃতীয় গোলটি আসে ফয়সালের পা থেকে। এর এক মিনিট পরই দূরপাল্লার শটে জাল কাঁপান মোহাম্মদ মানিক।

বিরতির পরও আক্রমণের ধারা ধরে রাখে বাংলাদেশ। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন অপু। ৭৩ মিনিটে রিফাতও পেয়ে যান তা। ৭৫ মিনিটে আরিফ ও ৭৯ মিনিটে বায়েজিত বোস্তামির পা থেকে আসে গোল।

এর আগে প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান