হোম > খেলা > ফুটবল

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

ক্রীড়া ডেস্ক    

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনা এবং লিওনেল মেসি যেন একে অন্যের পরিপূরক। এলএমটেনের আজকের এই অবস্থানে আসার পেছনে জড়িয়ে আছে স্প্যানিশ লা লিগার ক্লাবটির নাম। সম্পর্ক ছিন্ন হলেও তাই বার্সা মেসির কাছে এক আবেগের নাম হয়ে থাকবে সারা জীবন।

প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে গতকাল ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। তবে এই বার্সা মেসির সাবেক ক্লাব নয়, বরং ইকুয়েডরের জনপ্রিয় একটি ক্লাব। তাদের বিপক্ষে খেলতেই ইকুয়েডরের কিতোয় গিয়েছিল মায়ামি। তবে কাঙ্খিত জয় নিয়ে ফিরতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি।

ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। তাঁর সুবাদে ৩১ মিনিটে লিড নেয় মায়ামি। মাঝমাঠ থেকে বল নিয়ে বার্সার অর্ধে ছুটতে থাকেন মেসি। বক্সে ঢোকার সময় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান। কিছুই করার ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের।

১০ মিনিটের মাথায় ম্যাচে ফেরে বার্সেলোনা। তাদের হয়ে জালের ঠিকানায় বল পাঠান হোয়াও রোজাস। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ২-১ করে মায়ামি। ডি বক্সে মেসির পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সফরকারীদের মেক্সিকান ফরোয়ার্ড বার্তেরেম। এদিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না মেসি। দুই গোলে অবদান রাখা এই ফুটবলারকে ৬০ মিনিটে তুলে নেন মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। বদলি হিসেবে মাঠে নামেন মেসির বন্ধু লুইস সুয়ারেস।

ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে দশজনের দলে পরিণত হয় মায়ামি। ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা ডেভিড আয়ালা। সে সুযোগ কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই সমতা টানে বার্সা। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন থমাস মার্টিনেজ।

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত