হোম > খেলা > ফুটবল

ফিফার কাছে মার্তিনেজের আচরণের তদন্ত চায় ফরাসি মন্ত্রী

৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তাই তাঁদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বাধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেছে পুরো আর্জেন্টিনার নাগরিকেরা। এর মধ্যে আবার এমিলিয়ানো মার্তিনেজের এমবাপ্পেকে করা ব্যঙ্গ নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ফরাসি এক মন্ত্রী। তাঁর দাবি ড্রেসিংরুমে উচ্ছ্বাসের সময় এমিলিয়ানো মার্তিনেজ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার ফিফার কাছে এই দাবি করেছেন।

বিশ্বকাপ জয় শেষে ড্রেসিংরুমে উচ্ছ্বাস করার সময় এক মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনার দলের সদস্যরা। এ সময়ই মার্তিনেজ এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই মন্ত্রী। ফরাসি ওই অর্থমন্ত্রী বলেন, ‘ফিফা আসলে করছেটা কি? এটা খেলাধুলা মানেই ফেয়ার প্লের অংশ। এর মানে একে অপরের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। যারা পরাজিত তাদের প্রতি তো সম্মান দেখাতেই হবে।’

এমিলিয়ানো মার্তিনেজকে সমালোচনা করে সাবেক ফরাসি ফুটবলারও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনার দীর্ঘ প্রতীক্ষিত অধরা শিরোপা জয়ের সুযোগ করে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে তাঁর বিভিন্ন উদ্‌যাপনের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচিত ও আলোচিত হয়েছে।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা