হোম > খেলা > ফুটবল

রিয়ালকে শেষ মুহূর্তে বাঁচানো কে এই র‍্যামন

ক্রীড়া ডেস্ক    

শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন জ্যাকোবো র‍্যামন। ছবি: এএফপি

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই সময় ‘রিয়াল ম্যাজিক’। জাদুটা দেখিয়েছেন কে? জ্যাকোবো র‍্যামন। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পথচলাটা কেবল চার মাসের।

রিয়ালের জার্সিতে বেশি দিন না খেললেও ক্লাবটির সঙ্গে র‍্যামনের সম্পর্ক অনেক পুরোনো। ২০১৩ সালে রিয়ালের ইয়ুথ টিমে খেলেছেন। আনুষ্ঠানিকভাবে ২০২৪-এর জুলাইয়ে রিয়ালের ইয়ুথ টিম থেকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া দলে যোগ দিয়েছেন র‍্যামন। তাঁর কৌশলগত দক্ষতা, লক্ষ্য ও বক্সে তাঁর যাওয়ার গতি দেখে একাডেমির অন্যতম উজ্জ্বল সম্ভাবনা বলে ধরে নেওয়া হয়।

রিয়াল মাদ্রিদের মূল দলে র‍্যামনের অভিষেক হয় এ বছরের ২২ জানুয়ারি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেই ম্যাচে রেডবুল সালজবুর্গের বিপক্ষে সেই ম্যাচে রিয়াল পায় ৫-১ গোলের জয়। ‘রয়্যাল মাদ্রিদ’-এ অভিষেকটা জয় দিয়ে হলেও সেই ম্যাচে র‍্যামন খেলেন কেবল ১২ মিনিট। আন্টনিও রুডিগারের পরিবর্তে মাঠে নামানো হয় র‍্যামনকে। সচরাচর রক্ষণভাগ সামলানো র‍্যামন রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন চতুর্থ ম্যাচে। গোলটা করলেন দলের প্রয়োজনের সময়ে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে মায়োর্কার রক্ষণভাগ যখন বল ক্লিয়ার করতে ব্যর্থ, সেই সুযোগ কাজে লাগিয়ে ভলিতে গোল করেন র‍্যামন।

র‍্যামনের গোলে রিয়াল গত রাতে ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। তাতে রিয়ালের ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অল্প হলেও টিকে আছে। জয়সূচক গোল করে একটু আবেগপ্রবণই হয়ে পড়েন তিনি। ম্যাচ শেষে রিয়ালের ২০ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা জীবন ধরে এমন স্বপ্ন দেখছিলাম। এই জার্সিতে অনেক দূর যেতে হবে। এভাবে প্রথম গোল করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’

জয়সূচক গোল করা র‍্যামনকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া। রিয়াল গোলরক্ষক বলেন, ‘লেগানেস ও সেলতার বিপক্ষে যে দুই ম্যাচ জ্যাকোবো খেলেছে, জ্যাকোবোর ভাগ্য ভালো ছিল না। সে কঠোর পরিশ্রম করছে এবং আজ (গতকাল) তাকে সাবলীলভাবে খেলতে দেখলাম।’ এই ম্যাচটি রিয়ালের জার্সিতে কর্তোয়ার লা লিগায় ২০০তম ম্যাচ ছিল। ম্যাচটা তাঁর জন্যও স্মরণীয় হয়ে থাকল।

মায়োর্কার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ২-১ গোলে জেতার পর দুইয়ে থাকল রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট এখন কার্লো আনচেলত্তির রিয়ালের। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে কাতালানরা এক ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন হতে বার্সার পরের তিন ম্যাচে প্রয়োজন তিন পয়েন্ট। সেক্ষেত্রে সামনের তিন ম্যাচের যেকোনো এক ম্যাচে জয়েই এবারের লা লিগা হয়ে যাবে বার্সেলানার।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ