হোম > খেলা > ফুটবল

ব্যর্থ ম্যানইউতেই থাকতে চান রোনালদো

মৌসুমটা একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রতিটি প্রতিযোগিতা শেষ হয়েছে ব্যর্থতায়। এমনকি লিগ টেবিলে সেরা চারে না থাকায় আগামী মৌসুমে খেলা হবে না চ্যাম্পিয়নস লিগেও। 

এমন পরিস্থিতিতে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। ম্যানইউতে থাকলে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল খেলোয়াড়টিকে আগামী মৌসুমে দর্শক হয়েই থাকতে হবে। তবে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ না হলেও যদি কোচ এরিক টেন হাগ চান তবে ম্যানইউতেই থেকে যেতে চান রোনালদো। সতীর্থদের নাকি এমনটাই বলেছেন তিনি। 

ম্যানইউর ভেতরের এক সূত্রের বরাত দিয়ে সান স্পোর্টস জানায়, ‘যেভাবে মৌসুমটা এগিয়েছে, তাতে রোনালদোর চেয়ে বেশি আর কেউ হতাশ নন। তবে তিনি এভাবে হাল ছেড়ে দিয়ে ক্লাব ছাড়তে চান না। তিনি ক্লাবকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে আনার ব্যাপারে এবং শিরোপা জয়ের ক্ষেত্রে সহায়তা করতে চান।’ 

তবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা টেন হাগের সবুজ সংকেত পেলেই কেবল ম্যানইউতে থাকবেন রোনালদো। সূত্রটি আরও বলে, ‘তিনি সতীর্থদের বলেছেন, যদি কোচ ভিন্ন পথে যেতে চায়, তবে কোনো কষ্ট না পুষেই ক্লাব ছাড়বেন রোনালদো। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসা নিয়েও তাঁর কোনো হতাশা নেই।’ 

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল