হোম > খেলা > ফুটবল

বসুন্ধরাকে ‘সুসংবাদ’ দিচ্ছে মোহনবাগানের রক্ষণভাগ

এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দারুণ। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামীকাল এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় পেলে ইন্টার জোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে এক ধাপ। 

‘ডি’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করতে মোহনবাগানের বিপক্ষে সল্টলেকে  আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরার জন্য। আগের মৌসুমে এই মোহনবাগানের সঙ্গে ড্র করেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলা হয়নি বসুন্ধরার। প্রতিশোধের ম্যাচের আগে প্রতিপক্ষ শিবির থেকে সুসংবাদ পাচ্ছে অস্কার ব্রুজোনের দল। চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। 

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বদেশি গোকুলম কেরালার ৪-২ গোলে হেরে কোণঠাসা মোহনবাগান। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার উঠে যেতেই রক্ষণে বিশাল ফোকর তৈরি হয়েছিল মোহনবাগানের। সেই ফাঁক গলেই চারবার বল জালে জড়িয়েছে কেরালা। কেরালার মতো সুযোগটাকে কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ থাকছে বসুন্ধরার সামনেও। 

শুধু তিরিই নন, চোটের কারণে বসুন্ধরার ম্যাচে মাঠে নামতে পারছেন একই দলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। প্লে-অফে আবাহনীকে বেশ যন্ত্রণায় ফেলা এই ফুটবলারের না থাকাটা বসুন্ধরার জন্য বড় রকমের স্বস্তির কারণ হতে পারে। চোটে আগেই ছিটকে গেছেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান। 
সব মিলিয়ে মোহনবাগানের দলে এখন চার বিদেশি ফুটবলার। উল্টোপিঠে গতকাল বসুন্ধরার স্কোয়াডে যোগ দিয়েছেন নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। প্রতিপক্ষের অস্বস্তিকে কাজে লাগাতে পারলেই পরের পর্বের ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে বসুন্ধরা। 

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে