হোম > খেলা > ফুটবল

সুপার লিগের ব্যাপারে উয়েফার সিদ্ধান্তকে স্বাগত জানাল ইইউ

দেড় বছরেরও বেশি সময় পর আবারও আলোচনায় আসছে ইউরোপীয়ান সুপার লিগ। বিখ্যাত ইউরোপীয়ান ক্লাবগুলো এর পক্ষে থাকায় উয়েফা তাদেরকে নিষিদ্ধের হুমকি দিয়েছিল। এবার ইউরোপীয় ইউনিয়ন বলছে, উয়েফা এই কাজ নিয়ম মেনেই করেছিল।

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের সিনিয়র আইনবিষয়ক উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অ্যাডভোকেট জেনারেল আথানাসিওস রান্তোস বলেন, ‘ফিফা, উয়েফা তাদের ক্লাবগুলোকে নিষিদ্ধ করুক বা না করুক, সে ব্যাপারে ইইউ এর প্রতিযোগিতার নিয়ম বাধা দেয় না।’ 

অনেক ফুটবল ভক্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউরোপিয় ফুটবল সমর্থকদের সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত বছর ১২টি ধনাঢ্য ক্লাব ইউরোপিয়ান ফুটবলকে ধ্বংস করতে একটা বিচ্ছিন্ন লিগ আয়োজন করতে চেয়েছিল। তারা ব্যর্থ হয়েছে কারণ অনেক ভক্তই এই পরিকল্পনার বিরুদ্ধে ছিল।’ 

২০২১ এর এপ্রিলে ১২ দল ইউরোপিয়ান সুপার লিগের প্রস্তাব দিয়েছিল। যার মধ্যে ছয়টি ক্লাব ইংল্যান্ডের, তিনটি করে ক্লাব সিরি-‘আ’ এবং লা লিগার। ক্লাবগুলো হলো: আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস।

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প