হোম > খেলা > ফুটবল

জুভেন্টাসে ফিরতে চান কন্তে 

চলতি মৌসুমে বেশ বাজে সময় যাচ্ছে জুভেন্টাসের। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় তুরিনের বুড়ি’রা রয়েছে আট নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও জুভরা এখনো জয়ের মুখ দেখেনি। এমন হতাশাজনক সময় গুঞ্জন চলছে, বর্তমান কোচ ম্যাসিমিলানো আলেগ্রির পরিবর্তে কোচ হয়ে তুরিনে ফিরতে পারেন আন্তোনিও কন্তে। এ ব্যাপারে কন্তে নিজেও আগ্রহ প্রকাশ করেছেন।   

ইতালিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আন্তোনিও কন্তের সঙ্গে জুভেন্টাসের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। তুরিনে ফেরার ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করেননি এবং তাঁর সাবেক ক্লাবে ফেরার সম্ভাবনা এখনো রয়েছে।

২০১১ থেকে ২০১৪— এই তিন বছর জুভেন্টাসে কোচের দায়িত্ব পালন করেছেন কন্তে। তখন হ্যাটট্রিক সিরি ‘আ’ জিতেছিল জুভরা। অন্যদিকে, কন্তের অধীনে চলতি মৌসুমে টটেনহাম দারুণ খেলছে। এখনো পর্যন্ত সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিন নম্বরে আছে স্পার্সরা। 

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা