হোম > খেলা > ফুটবল

রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন লেভারকুসেন, বিশ্বাসই হচ্ছে না কোচের 

এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।

লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ। 

১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’ 

নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ