হোম > খেলা > ফুটবল

চার বছরের ডেডলক ভাঙল বার্সা, সমালোচকদের একহাত নিলেন জাভি

খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায় আরকি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা সবশেষ শিরোপা জিতেছে ২০১৫ সালে। এরপর ক্লাবটির ক্যাবিনেটে আর কোনো শিরোপা যোগ হয়নি। স্বাভাবিকভাবেই তাই ভক্ত-সমর্থকদের সমালোচনা সইতে হয়েছে বার্সাকে। মাঠের পারফরম্যান্সে সবকিছুর জবাব তো ক্লাবটি দিয়েছেই। সমালোচকদের ছেড়ে কথা বলেননি কোচ জাভি হার্নান্দেজও।

বার্সেলোনা সবশেষ যখন চ্যাম্পিয়নস লিগ জেতে, তখন দলটির খেলোয়াড় ছিলেন জাভি হার্নান্দেজ। এরপর কাতারের ক্লাব আল সাদে খেলোয়াড় ও কোচ হিসেবে কাটিয়েছেন দীর্ঘ এক সময়। কোচ হিসেবে বার্সায় আসেন ২০২১-এর নভেম্বর মাসে। তিনি আসার পরও বার্সা উঠতে পারছিল না কোয়ার্টার ফাইনালে। ২০১৯-২০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওঠা বার্সা পরের মৌসুম (২০২০-২১) শেষ করেছে শেষ ষোলোতে। এরপর ২০২১-২২,২০২২-২৩ টানা দুই মৌসুম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। চলতি মৌসুমেও বার্সার পারফরম্যান্স অম্লমধুর। টানা তিন মৌসুম যাদের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ছিল অধরা, তারা এবার পারবে তো—এমন ধারণা থেকেই সমালোচনার তির এসে ছুটেছে বার্সার দিকে। 

সেই বার্সেলোনাই গত রাতে দুর্দান্ত পারফরম্যান্সে নিশ্চিত করেছে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। ১৫, ১৭ ও ৮৩ মিনিটে বার্সার গোল ৩টি করেন ফারমিন লোপেজ, হোয়াও কানসেলো ও রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলে ৪-২ গোলে নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সা। চার বছর পর শেষ আটে ওঠার পর বার্সা কোচ জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘ভক্ত-সমর্থকেরা আমাদের ওপর বিশ্বাস রাখেননি। ড্রেসিংরুমেই নাকি আমার জায়গা হারাতে যাচ্ছি। অনেক অন্যায্য সমালোচনা সহ্য করতে হয়েছে। খেলোয়াড়দের ওপর অনেত চাপ দেওয়া হয়েছে। আমি এমনও পড়েছি যে চ্যাম্পিয়নস লিগের কৌতুক ছিলাম আমরা। এখন দেখুন কী অবস্থা?’ 

চলতি মৌসুম শেষে বার্সেলোনোর কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাভি দিয়েছেন অনেক আগেই। সেখানে চ্যাম্পিয়নস লিগে শিষ্যদের এমন পারফরম্যান্সে তাঁর (জাভি) একটু উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। বার্সা কোচ বলেন, ‘আমি সবাইকে সতর্ক করেছিলাম যে এই দলটির জেগে ওঠা উচিত। যেখানে আমি আগেই ঘোষণা দিয়েছি চলে যাওয়ার। এই মুহূর্তটা তাই আমাদের জন্য উপভোগ করার।’

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ