হোম > খেলা > ফুটবল

ইউরোপীয় পরাশক্তিদের চোখ রাঙাচ্ছে ‘পুঁচকেরা’

চ্যাম্পিয়নস লিগে সবার চোখ থাকে বড় দলের ম্যাচের দিকে। তবে গত কয়েক মৌসুমে বড় ও ছোট দলের তত্ত্ব অনেকটাই ম্লান হয়ে গেছে। ছোট দলগুলো এখন আর ছোট নেই। অচেনা শেরিফ তিরাসপোলের কাছে ঘরের মাঠেই হারতে পারে রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তি। ক্লাব ব্রুগা আটকে দিতে পারে লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। তেমন কিছু কি আজও দেখা যাবে? আবার কি লেখা হবে পরাশক্তি-বধের মহাকাব্য? 

সেই শাখতারের সামনে রিয়াল
শেরিফের কাছে হেরে বেশ চাপে আছে রিয়াল। আজ স্প্যানিশ ক্লাবটির প্রতিপক্ষ ইউক্রেনের শাখতার দোনেৎস্ক। প্রতিপক্ষের নাম দেখে রিয়াল সমর্থকদের নড়েচড়ে বসার কথা! এই শাখতারের কাছেই গত মৌসুমে দুই লেগের দুটিতেই হেরেছিল ‘লস ব্লাঙ্কোস’রা। সেই হারের পুনরাবৃত্তি নিশ্চয় আর দেখতে চাইবে না রিয়াল। আর হারলে গ্রুপ পর্ব পেরোনোই পড়তে পারে শঙ্কায়। এ ম্যাচে তাই কার্লো আনচেলত্তির শিষ্যরা সেরাটাই দিতে চাইবেন। 

ইন্টারের বাধা শেরিফ
কাগজ-কলমে গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় শক্তিশালী দল ইন্টার মিলান। তবে দুই ম্যাচ শেষে এখনই বিদায় চোখ রাঙাচ্ছে তাদের। আজ ইন্টারের প্রতিপক্ষ শেরিফ। যারা দুই ম্যাচের দুটিতে জিতে শীর্ষে অবস্থান করছে। ইন্টারের বিপক্ষে জয় শেরিফের নকআউটে পর্বে যাওয়ার পথ আরও সুগম করে দেবে। এখন শুধু আগের দুই ম্যাচের পারফরম্যান্স ফিরিয়ে আনার অপেক্ষা।

আরেকবার মেসি-জাদু
ক্লাব ব্রুগার বিপক্ষে ধাক্কা খেয়ে শুরু করলেও পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ খেলেছে মেসির পিএসজি। মেসির সেই পারফরম্যান্স আরবি লাইপজিগের বিপক্ষে আরেকবার দেখতে চাইবেন ভক্তরা। তবে চোটে পড়ে এ ম্যাচে থাকছেন না নেইমার। বিপরীতে এই গ্রুপের আরেক বড় দল সিটির জন্য ম্যাচটা জয়ে ফেরার। আজ পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ ক্লাব ব্রুগা। 

আতলেতিকো-লিভারপুল উত্তাপ 
দারুণ ছন্দে থাকা লিভারপুলের সামনে আজ আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচের দুটিতে জিতে শীর্ষে আছে লিভারপুল। নিজেদের সেরা ছন্দে আছেন তারকা ত্রয়ী সালাহ-মানে-ফিরমিনো। ঘরের মাঠে এই তিনজনকে আটকে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকবে আতলেতিকো ডিফেন্ডারদের।

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল