হোম > খেলা > ফুটবল

স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল

ক্রীড়া ডেস্ক    

বরখাস্ত হয়েছেন স্লট। ছবি; এক্স

মৌসুম শেষ হতে না হতেই কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল। মৌসুম শেষে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের টেবিলে চারে থেকে শেষ করেছে লিভারপুল। ৩৮ ম্যাচে ১৭ জয়, ৯ ড্র ও ১২ হারে মাত্র ৬০ পয়েন্ট—শিরোপাপ্রত্যাশীদের জন্য ছিল হতাশাজনক। গত মৌসুমে যে দলটি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, এ মৌসুমে তারা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়ে ১৪ পয়েন্ট।

দুই মৌসুম মিলিয়ে লিভারপুলের হয়ে ১১৩ ম্যাচ পরিচালনা করেছেন স্লট—জয় ৬৬, ড্র ১৯, হার ২৮। প্রথম মৌসুমে দলটিকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়া এই ডাচ কোচের দ্বিতীয় মৌসুম ছিল একেবারেই বিপরীত চিত্র।

মাঠের ফলাফলের পাশাপাশি ড্রেসিংরুমেও পরিস্থিতি ভালো ছিল না। মোহামেদ সালাহ সোশ্যাল মিডিয়ায় ক্লাবের মানের অবনতি নিয়ে সরাসরি মন্তব্য করেন এবং একাধিক সিনিয়র খেলোয়াড় সেই পোস্টে সাড়া দেন।

মৌসুম শেষে দল পুনর্গঠনের চাপও রয়েছে। সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ডি রবার্টসন—তিনজনই ক্লাব ছাড়ছেন। পরবর্তী কোচ হিসেবে বোর্নমাউথের অ্যান্দোনি ইরাওলার নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে। ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পর ২০২৪ সালে ফেইনুর্দ থেকে এসে অলরেডদের দায়িত্ব নিয়েছিলেন স্লট।

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে