হোম > খেলা > ফুটবল

জিদানকে অসম্মান করায় ক্ষেপেছেন এমবাপ্পে

দিদিয়ের দেশমের চাকরির মেয়াদ বাড়িয়ে শনিবার বিশ্বকাপ-পরবর্তী কোচ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ), যেখানে জিনেদিন জিদানকে নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েতের কথায় ভীষণ ক্ষেপেছেন কিলিয়ান এমবাপ্পে।

কাতার বিশ্বকাপের পরে ফ্রান্সের কোচ হওয়ার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদানও। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’ 

ফ্রান্সের কোচ হতে না পারলেও ভালো বেতনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন জিদান। এমনকি ব্রাজিল ও পর্তুগাল থেকেও কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে তা প্রত্যাখ্যান করেছেন। জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে তিনি অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ