হোম > খেলা > ফুটবল

জার্সি বিক্রিতে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি। তবে অর্জনের পথে থেমে থাকেনি তাঁর পরা জার্সি নম্বর ‘৩০ ’। গত এক বছরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মেসির জার্সি। 

ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে এক বছরে ১ কোটির বেশি জার্সি বিক্রি করেছে পিএসজি। তাদের বিক্রি করা জার্সির মধ্যে ৬০ ভাগই হচ্ছে ‘৩০’ নম্বর জার্সি। গত বছর নাটকীয় দলবদলে প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। আর্জেন্টাইন জাদুকরের যোগদানের পর থেকে তাঁর জার্সি বিক্রি করে বেশ আয় করেছে পিএসজি। 

এ বিষয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে পিএসজির চিফ পার্টনারশিপ অফিসার মার্ক আর্মস্ট্রং বলেছেন, ‘মেসি যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত পিএসজি ৬০০ মিলিয়ন পাউন্ড আয় করেছে। স্পনসরশিপ চুক্তি বেড়েছে ১৩ শতাংশ। সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে নতুন ১.৪ মিলিয়ন অনুসারী যোগ হচ্ছে।’ 

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর গত সেপ্টেম্বর পর্যন্ত ‘রেড ডেভিল’রা ১৮৭ মিলিয়ন পাউন্ড আয় করেছিল। এত দিন এটিই ছিল জার্সি বিক্রির সর্বোচ্চ রেকর্ড। এবার মেসি প্রতিদ্বন্দ্বী রোনালদোকেও কে ছাড়িয়ে গেলেন।

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল