হোম > খেলা > ফুটবল

‘বাংলাদেশের আগামীকালের ম্যাচটি ইঁদুর-বিড়াল খেলার মতো হবে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ কোচ পিটার বাটলার। ছবি: এএফসি

জিতলেই হাতছানি দেবে বিশ্বকাপ। এমনই সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। নারী এশিয়ান কাপে কাল বাংলাদেশ সময় বেলা ৩টায় পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। যে ম্যাচে সবার নজর পড়ে আছে ড্রয়ের পর থেকেই।

‘বি’ গ্রুপে ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে চারে আছে বাংলাদেশ। কোনো পয়েন্ট পায়নি উজবেকিস্তানও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে আছে তারা। কাল জিতলেই শেষ আটে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলবে বাংলাদেশ। তবে তাকিয়ে অনেক যদি–কিন্তুর ওপরও।

তিন গ্রুপে টেবিলের তিনে থাকা সেরা দুটি দল সুযোগ পাবে শেষ আটে। এশিয়ান কাপের সেরা ছয়টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পরের দুটি দলের থাকছে খেলার সুযোগ। তবে তাদের প্লে অফের পথ মারিয়ে আসতে হবে।

কালকের ম্যাচটি তাই মাইলফলক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সংবাদ সম্মেলনে আজ তিনি বলেন, ‘আমাদের সাহসী হতে হবে, আমাদের নির্ভীক হতে হবে। র‍্যাঙ্কিং এক জিনিস, কিন্তু যখন আপনি মাঠে নামেন, তখন লড়াইটা হয় ১১ বনাম ১১ জনের। আমি এই দলটির ওপর বিশ্বাস রাখি। তারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। আগামীকাল বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইলফলক এবং আমরা সেখানে জয়ের জন্যই যাব এবং আমাদের সেরাটা দেব। আমার মনে হয় আগামীকালের ম্যাচটি ইঁদুর-বিড়াল খেলার মতো হবে।’

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১১২) চেয়ে ৬৩ ধাপ এগিয়ে উজবেকিস্তান (৪৯)। এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তানের কাছাকাছি থাকা মিয়ানমারকে হারিয়েই এখানে এসেছে বাংলাদেশ। তার ওপর বাছাইয়ে নেপালের বিপক্ষে ড্র করেছিল উজবেকিস্তান। কালকের ম্যাচ ঘিরে সেটাই বাড়িয়ে দিচ্ছে আশা।

বাটলার বলেন, ‘আমি (বাছাইয়ের ম্যাচে) নেপালকে দেখেছি এবং আমার মনে হয় নেপাল খুব ভালো খেলেছে। উজবেকিস্তান খুবই শক্তিশালী। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের কারিগরি দক্ষতা এবং বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমি জানি তারা যেভাবে খেলবে তার ওপর ভিত্তি করে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা কি রক্ষণাত্মক খেলবে নাকি আমাদের ওপর চাপ সৃষ্টি করবে।’

ব্রাজিলে মারামারির ঘটনায় এক ম্যাচে ২৩ লাল কার্ড

উজবেকিস্তানের কাছে হেরে পদত্যাগের ইঙ্গিত বাংলাদেশ কোচের

হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

বিশ্বকাপ ফাইনালে না থেকেও ছিলেন কোহলি

সমীকরণের মারপ্যাঁচ ছাপিয়ে জয়ের প্রত্যাশায় বাংলাদেশ

বিলবাওয়ের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর কী বললেন বার্সা কোচ

মোস্তাফিজের সঙ্গে তুলনা শুনে আফঈদা যা বলছেন

৯০০ গোল কবে হবে মেসির

সেরে উঠেছেন হামজা

পার্থে গিয়ে বাংলাদেশ দেখল ১১ গোল খেয়েছে ভারত