হোম > খেলা > ফুটবল

রিয়ালের ঘুরে দাঁড়ানোর জয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি 

পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস বেশ পুরোনো। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব প্রীতি ম্যাচ-ম্যাচ যেমনই হোক, রিয়াল মাদ্রিদ জানে কীভাবে জিততে হয়। এসি মিলানের বিপক্ষে আজ পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে রিয়াল। রিয়ালের এই জয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি। 

ক্যালিফোর্নিয়ার রোজ বোলের প্যাসাডেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটেই এগিয়ে যায় মিলান। কর্ণার থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের ক্রসে বল রিসিভ করেন ফিকায়ো তোমোরি। তখন হেডে গোল করেন তোমোরি। এরপর ৪২ মিনিটে লুকা রোমেরোর বা পাঁয়ের জাদুতে ব্যবধান বাড়িয়ে নেয় মিলান। প্রথমার্ধে ২-০ তে পিছিয়ে থেকে শেষ করা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫৭ ও ৫৯ মিনিটে জোড়া গোল করে সমতায় ফেরান রিয়ালের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। আর ৮৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ে দুর্দান্ত গোল করেন ভিনি। 

 এই ম্যাচে রিয়াল কোচ আনচেলত্তি একটু ভিন্ন ফরম্যাশনে খেলেছেন। ৪-১-২-১-২ ফরম্যাশনে দল সাজিয়েছেন। যেকারণে কিছুটা চাপে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মিলানকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘কয়েকটা জিনিস আমাদের একটু পরিবর্তন করতে হয়েছে। পিছিয়ে থেকে শুরু করা আমাদের জন্য একটু কঠিন ছিল। এই সিস্টেমটা আমার বেশ পছন্দ হয়েছে। চাপে মাঝেমধ্যে একটু সমস্যা হয়েছে। তবে আমি বেশ খুশি।’ 

বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন জুড বেলিংহাম। ক্লাব প্রীতি ম্যাচে শুরুর একাদশেই তাকে (বেলিংহাম) খেলিয়েছেন আনচেলত্তি। কোনো গোল করা বা অ্যাসিস্ট না করলেও বেলিংহামের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি, ‘আমি সত্যিই বেলিংহামের পারফরম্যান্সে আমি মুগ্ধ। বেলিংহাম সত্যিই ভালো খেলেছে। তার যে অসাধারণ প্রতিভা রয়েছে, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।’

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ