হোম > খেলা > ফুটবল

‘নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়’

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা। ছবি:বিসিবি

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫। তার আগে আজ বিকেলে বিসিবি একাডেমি ভবনের সামনে উন্মোচন করা হলো ট্রফি। এই ট্রফি উন্মোচনে অংশ নেন ৯ দলের অধিনায়কেরা।

লিগে ১০ দল থাকার কথা থাকলেও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী দল অংশ না নেওয়ায় দলসংখ্যা কমে গেছে, যা নারী ক্রিকেটারদের জন্য সুযোগ কিছুটা সীমিত করে দিয়েছে। এ নিয়েই খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি এবার লিগের নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক।

ট্রফি উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অনেক সময় নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। যারা জাতীয় দলের বাইরে, তাদের জন্য ঘরোয়া লিগই নিজেকে প্রমাণের মঞ্চ। লিগে অংশগ্রহণ না থাকলে বা ম্যাচ সংখ্যা কমলে সেটা ক্রিকেটারদের জন্য হতাশাজনক। এবার হয়তো দল কমেছে, তবে প্রতিযোগিতার মান উন্নত হবে। আমি মনে করি, অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার বড় সুযোগ হবে।’

জাতীয় দলে জায়গা কারও জন্য নিশ্চিত নয় বলেই মনে করেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘অনেকে ব্যক্তিগতভাবে প্রচুর অনুশীলন করে, নিজেদের খরচে একাডেমিতে প্রস্তুতি নেয়। তাই এই লিগ তাদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের। আমরা চাই, লিগের মূল লক্ষ্য যেন বাস্তবে প্রতিফলিত হয়।’

আগামীকাল প্রথম দিনেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে, ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অন্য দুই ম্যাচে—আবাহনী লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমির বিপক্ষে, আর খেলাঘর সমাজ কল্যাণ সংঘ মুখোমুখি হবে গুলশান ইয়ুথ ক্লাবের।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ