হোম > খেলা > ফুটবল

৩৯ লাখ টাকায় বিক্রি হবে পেলের জার্সি 

উচ্চ দামে বিক্রি হবে পেলের ৫০ বছরের পুরোনো এক জার্সি। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম হতে পারে ৩০ হাজার পাউন্ড (৩৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা)। হ্যানসনস অকশনিয়ার্স নামের এক নিলামকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। 

১৯৭১ সালে পেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে এই জার্সি বানানো হয়েছিল। পেলে সেই জার্সি না পরে এক সংবাহককে দিয়েছিলেন। শ্রপশায়ারের এক রেস্তোরাঁর ম্যানেজার পরে সেই জার্সি কিনেছিলেন। ৩৩ বছর বয়সী নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানিয়েছেন, তিনি এটা ২০২০ সালে এক প্রাইভেট কালেক্টরের কাছ থেকে কিনেছিলেন। এ রকম স্মরণীয় জিনিস রাখতে পেরে খুব খুশি এমন ফুটবল স্মারক নিজের কাছে রাখতে পেরে খুব খুশি তিনি। 

গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। তার আগে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন ৯২ ম্যাচ। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ২০০০ সালে ফিফার শতাব্দীসেরা খেলোয়াড় হয়েছিলেন পেলে।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ