হোম > খেলা > ফুটবল

আবারও কোচিংয়ে ফিরছেন জিদান!

জিনেদিন জিদানের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে কোচিংয়ে আবার ফিরতে চান তিনি। তেমনই আভাস দিয়েছেন ফরাসি এই ফুটবল কিংবদন্তি।

কোচিং ক্যারিয়ার পুনরায় কোথা থেকে  শুরু করবেন, জিদান অবশ্য জানাননি। তবে কোচিংয়ে ফেরার ইঙ্গিত তিনি দিয়েছেন। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন কিছু জানিয়েছেন জিদান। ফরাসি এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘খুব শিগগির আমি ফিরছি। শুধু অল্প সময়ের জন্য অপেক্ষা করুন। আমি কোচিংয়ের থেকে বেশ একটা দূরে নই।’

২০১৪ সালেে জিদানের কোচিং ক্যারিয়ার শুরু হয়। রিয়াল মাদ্রিদ যুব দলের দায়িত্ব নিয়েছিলেন তখন। এরপর ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ মূল দলের দায়িত্ব পান জিদান। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। তা ছাড়া ২০১৭ ও ২০২০ দুটি লা-লিগার শিরোপা লস ব্লাংকোসরা জিতেছে জিদানের অধীনে। ২০২১ সালে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন ফরাসি এই কিংবদন্তি ফুটবলার। সব মিলিয়ে জিদানের কোচিং ক্যারিয়ার ৩০১ ম্যাচের। জিতেছেন ১৯০ ম্যাচে, হেরেছেন  ৪৮ ম্যাচে আর ড্র করেছেন ৪৮ ম্যাচ।

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান