হোম > খেলা > ফুটবল

ম্যারাডোনার ক্লাবের সঙ্গে খেলার প্রস্তাব শেখ জামালের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাতার বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে আত্মিক সম্পর্কে জড়িয়ে গেছে আর্জেন্টিনা। হাজার হাজার মাইল দূরত্বের দুই দেশের ভ্রাতৃত্বকে আরও গভীর করতে এবার অনন্য এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাব জিমনেসিয়া। ক্লাবটির পক্ষ থেকে বাংলাদেশের দল শেখ জামালকে দেওয়া হয়েছে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব জিমনেসিয়ার একজন পাড় সমর্থক সেবাস্তিয়ান গুবিয়া। কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশিদের আর্জেন্টিনা সমর্থনে মুগ্ধ গুবিয়া তখনই প্রতিজ্ঞা করেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ঘুরতে আসবেন বাংলাদেশে। দৌড়াবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। নিজের সেই প্রতিজ্ঞা তিনি রেখেছেন, এসেছেন বাংলাদেশে। সঙ্গে নিয়ে এসেছেন ক্লাব জিমনেসিয়ার আমন্ত্রণপত্রও। 

গুবিয়া বাংলাদেশে আসবেন জেনে তাঁর কাছে একটি আমন্ত্রণপত্র দিয়ে  দিয়েছেন ক্লাব জিমনেসিয়ার প্রেসিডেন্ট। সুবিধামতো যেকোনো শেখ জামালকে জিমনেসিয়ার মাঠে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতে। লিগ চলমান থাকায় এখনই আমন্ত্রণে সাড়া দেওয়া হচ্ছে না জামালের। মৌসুম শেষে যেকোনো সময় আর্জেন্টিনায় যেতে চায় ধানমন্ডির দলটি, এমনটাই জানিয়েছেন শেখ জামালের টিম লিডার নাভিল এলাহী খান। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘সূদুর আর্জেন্টিনা থেকে এমন প্রস্তাব ক্লাবের জন্য ভীষণ গর্বের। লিগ শেষ হওয়ার পর ফাঁকা সময়ে জিমনেসিয়ায় গিয়ে খেলার ইচ্ছা আমাদের আছে।’ জিমনেসিয়ার শুভেচ্ছা দূত গুবিয়া আরও কিছুদিন বাংলাদেশে থাকবেন বলে জানিয়েছেন নাভিল খান। বাংলাদেশে কয়েক জায়গায় দৌড়ানোর ইচ্ছা আছে তাঁর। 

বিশ্বকাপে না খেললেও কাতার বিশ্বকাপে ৩২ দলের বাইরে সবচেয়ে বেশি উচ্চারিত নামটি ছিল বাংলাদেশের। লাল-সবুজের কোটি মানুষের আর্জেন্টিনা সমর্থন ছুঁয়ে গেছে সেদেশের মানুষকে। মেসিদের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের সমর্থনকে সমানভাবে কৃতিত্ব দেন আর্জেন্টাইনরা। তারই একটা নিদর্শন দেখা গেছে গত ৭ ফেব্রুয়ারি। সেদিন লিগ ম্যাচের আগে বাংলাদেশের পতাকা ওড়ায় জিমনেসিয়া। বাংলাদেশকে সম্মান জানাতে পতাকার সঙ্গে লেখা ছিল,‘ধন্যবাদ, বাংলাদেশ’!

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ