হোম > খেলা > ফুটবল

নিজের খেলা প্রথম ক্লাব কিনে নিলেন রোনালদো

একসময় ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেরিওর হয়ে খেলা রোনালদো নিজেই এবার ক্লাবটি কিনে নিলেন। পরবর্তী সময়ে ব্রাজিল জাতীয় দল ও ইউরোপের ক্লাবগুলোতে খেলে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়া রোনালদো ১৯৯৩ সালে এই ক্লাব দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্লাবটির নতুন মালিক এখন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। 

রোনালদো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট সার্জিও সান্তোস রদ্রিগেজও এ সময় তাঁর সঙ্গে ছিলেন। গতকাল শনিবার মালিকানা পরিবর্তন নিয়ে রোনালদোর সঙ্গে চুক্তি করেছেন আগের মালিক ৷ ক্রুজেরিও একসময় ছিল ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ৷  কিন্তু ২০১৯ সালে তারা দ্বিতীয় বিভাগে নেমে গেছে।

রোনালদোর লক্ষ্য ক্রুজেরিওকে আবারও ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার অনেক অবদান রাখতে হবে ৷ ক্রুজেরিওর কাছ থেকে বড় কিছু পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং লক্ষ্য নিয়ে এগোতে হবে।’

ক্রুজেরিও রোনালদোর মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিকানাও কিনে নিয়েছেন তিনি। ২০২০-২১ মৌসুমে লা লিগা থেকে ভায়াদোলিদের অবনমন হলে তা কিনে নেন রোনালদো। ব্রাজিলিয়ান তারকা এই দুই ক্লাবকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প