হোম > খেলা > ফুটবল

হেরে মৌসুম শুরু করল মেসির দল

ক্রীড়া ডেস্ক    

দলের হার ঠেকাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জিতে বেশ নির্ভার ছিল ইন্টার মায়ামি। লম্বা বিরতির পর আজ সকালে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ফ্লোরিডার ক্লাবটি। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসিদের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।

এমএলএসের নতুন মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের (এলএএফসি) কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। এলএ মেমোরিয়াল কলিসিয়ামে তিন গোলের মধ্যেই দুইটাই হয়েছে বিরতির পর। প্রতিপক্ষের মাঠে দলের হারের দিনে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন মেসি। কিন্তু সফরকারীদের হার থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।

রেকর্ড চুক্তিতে গত মৌসুমে লস অ্যাঞ্জেলসে নাম লেখান সন হিউং মিন। মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে পূর্ণ মৌসুমে খেলতে নামেন তিনি। এদিন গোল করতে না পারলেও জয়ে অবদান রাখেন কোরিয়ান ফরোয়ার্ড। ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে সহায়তা করেন তিনি। স্বাগতিকেদের হয়ে বাকি গোল দুটি করে ডেনিস বোয়াঙ্গা এবং নাথান ওরদাজ।

সনের এমন দিনে নিজের ছায়া হয়ে ছিলেন হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফেরা মেসি। বারবার বল হারিয়ে ভক্তদের হতাশা উপহার দেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের মধ্যে প্রথমবার মেসি মাঠে থাকার পরও জালের দেখা পেল না মায়ামি। এর আগে সবশেষ গত সেপ্টেম্বরে মেসিকে একাদশে রেখে শার্লটের কাছে ৩-০ গোল হেরেছিল ক্লাবটি। আরও একবার তেমন কিছুরই পুনরাবৃত্তি হলো।

এমএলএসের দুই শীর্ষ ক্লাব মায়ামি এবং লস অ্যাঞ্জেলস; তার ওপর এদিন মাঠে ছিলেন মেসি এবং সনের মতো তারকারা। ম্যাচটি দেখতে তাই গ্যালারিতে হাজির হয়েছিল ৭৫ হাজার ৬৭৩ জন দর্শক। এমএলএসের নিয়মিত মৌসুমে যা দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের রেকর্ড। এমন দিনে নিষ্প্রভ হয়ে থাকল মেসি এবং মায়ামির পারফরম্যান্স। হতাশার হার নিয়ে ফিরতে হয়েছে তাদের।

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত