হোম > খেলা > ফুটবল

চোটে বিশ্বকাপ শেষ আরও এক ফ্রান্স তারকার

এবারের বিশ্বকাপে চোট পিছু ছাড়ছে না ফ্রান্সের। স্কোয়াড ঘোষণার আগে থেকেই দলটি একের পর এক বড় তারকা ফুটবলারকে হারিয়েছে। এবার চোটে হারালেন স্কোয়াডের আরেক তারকা ফুটবলারকে। হাঁটুর চোটে ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। 

বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ হলো এনকুকুর। মঙ্গলবার অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পান তিনি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো তাঁকেও ছিটকে যেতে হলো টুর্নামেন্ট থেকে। তাঁর মতো দুদিন আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। আরবি লাইপজিগের এই ফরোয়ার্ডের চোটের বিষয়ে ফ্রান্স জাতীয় দল বিবৃতিতে বলেছে, ‘অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনকুকু। পুরো দল তাঁর এমন সংবাদে হতাশ হয়েছে। সেই সঙ্গে এই ফরোয়ার্ডের দ্রুত আরোগ্য কামনা করেছে।’ 

এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এনকুকু। আরবি লাইপজিগের হয়ে বিশ্বকাপ বিরতির আগে ১৫ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মেই বিশ্বকাপকে রাঙিয়ে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগা চোট ফরোয়ার্ডের স্বপ্ন চুরমার করে দিল। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে এখনো জানায়নি ফ্রান্স দল। 

এনকুকু ও কিমপেম্বে স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার আগেও ফ্রান্স দল হারিয়েছে রাশিয়া বিশ্বকাপজয়ী দুই তারকা মিডফিল্ডারকে। স্কোয়াড ঘোষণার আগেই বাদ পড়েছিলেন পল পগবা ও এনগালো কান্তে। ২২ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ