হোম > খেলা > ক্রিকেট

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

ক্রীড়া ডেস্ক    

৪৪ বলে ফিফটি স্পর্শ করেছেন বিরাট কোহলি। ছবি: বিসিসিআই

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।

ভাদোদরায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে প্রতিপক্ষের ৩০০ রান তাড়া করতে নেমে ৯১ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন কোহলি। ৮টি চার ও ১টি ছয়ে সাজানো এই ইনিংসের সুবাদেই কোহলি সাঙ্গাকারাকে টপকে টেন্ডুলকারের আরও কাছে চলে এসেছেন। এই ইনিংসের পর তাঁর আন্তর্জাতিক রান—২৮,০৭২।

তবে একটা জায়গায় কোহলি ছাড়িয়ে গেছেন টেন্ডুলকারকেও। আন্তর্জাতিক রানের ২৮ হাজারে তিনিই দ্রুততম। ২৮ হাজার রানের মাইলফলক ছুঁতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ৬৪৪ ইনিংস। কিন্তু এই মাইলফলক ছুঁতে কোহলির লেগেছে ৬২৪ ইনিংস।

২৮ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির দরকার ছিল ২৫ রান। আর সাঙ্গাকারাকে ছাড়িয়ে যেতে দরকার ছিল ৪২। ৯৭ রানের ইনিংসে দুই লক্ষ্যই পূরণ হয়েছে কোহলির। ওয়ানডেতে এটি তাঁর টানা পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস। তাঁর এই ইনিংসের সুবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০১ রান তাড়া করে জিতেছে ভারত। জিতেছে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে।

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি