হোম > খেলা > ক্রিকেট

ধর্ষণে অভিযুক্ত লামিচানকে এড়িয়ে চললেন স্কটিশ ক্রিকেটাররা

নেপালের কীর্তিপুরে গতকাল দেশটির সব ক্রিকেটারের সঙ্গে করমর্দন করেছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা। শুধু বাকি ছিলেন সন্দ্বীপ লামিচানে। নেপালি এই লেগ স্পিনারের সঙ্গে করমর্দন করেননি স্কটিশ খেলোয়াড়েরা।

গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল এক কিশোরী। ধর্ষণের অভিযোগে নেপালি এই লেগ স্পিনারকে জেল খাটতে হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে লামিচানের জামিন মঞ্জুর করেন আদালত। সন্দীপ লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান)। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-তে খেলা শুরু করেন তিনি। ক্রিকইনফো জানিয়েছে, লামিচানের বিরুদ্ধে থাকা অভিযোগের নীরব প্রতিবাদ হিসেবে স্কটল্যান্ডের ক্রিকেটাররা তাঁর সঙ্গে করমর্দন করেননি।

গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৪ রান করে। ২৭৫-এর লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার হাতে রেখে ৩ উইকেটের জয় পায় নেপাল। এই ম্যাচে ১০ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন লামিচানে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর তিন ম্যাচে ৮ উইকেট নিয়েছেন নেপালি এই লেগ স্পিনার।

এর আগে নামিবিয়ার খেলোয়াড়েরা ম্যাচের আগে নেপালের সব খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করলেও লামিচানেকে এড়িয়ে গিয়েছিলেন। ক্রিকইনফো জানিয়েছে, স্কটল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেটাররা লামিচানের খেলাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি।

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক