হোম > খেলা > ক্রিকেট

বুমরাকে অকথ্য ভাষায় গালি দিয়েছিলেন অ্যান্ডারসন

মাঠের লড়াইয়ের সঙ্গে কথার লড়াই মাঝে মাঝে সমান্তরালে চলে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজও সাক্ষী হয়েছে এমন বেশ কয়েকটি ঘটনার। 

তবে দুই দলের দুই তারকা ফাস্ট বোলার জিমি অ্যান্ডারসন আর জসপ্রীত বুমরার বাগ্‌যুদ্ধের কাহিনি এত দিন অজানাই ছিল। এক সাক্ষাৎকারে সেটি সামনে এনেছেন ভারতীয় দলের আরেক পেসার শার্দুল ঠাকুর। 

বুমরাকে নাকি ‘ছাপার অযোগ্য’ ভাষায় গালি দিয়েছিলেন অ্যান্ডারসন! সেই আক্রমণ সহ্য করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। আর সেটাই অনুপ্রেরণা জুগিয়েছিল বুমরাদের।

পরে তো ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে যাওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেই ফিরেছে ভারত। তার আগে লর্ডস টেস্ট থেকে বুমরা-অ্যান্ডারসনের লড়াই হয়ে উঠেছিল উপভোগ্য বিষয়। গোটা সিরিজে তার প্রভাব পড়েছে।

সে ঘটনা প্রসঙ্গে শার্দুল বলেছেন, ‘আমরা অ্যান্ডারসনকে আক্রমণ করতে চেয়েছিলাম। আসলে লর্ডস টেস্টে এমন কিছু হয়েছিল, যার রেশ টেনে নিয়ে যাওয়া হয়েছিল ওভাল টেস্টেও। পরে আমি জানতে পারি অ্যান্ডারসন বুমরাকে এমন কিছু বলেছিল, যেটা ওর বলা উচিত হয়নি। জনসমক্ষে সে কথা বলা যাবে না। ওই ঘটনার পরেই গোটা দল জ্বলে ওঠে।’

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত