হোম > খেলা > ক্রিকেট

মধ্যরাতে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্তেই ছিল সিরিজ শুরুর আগেই বায়ো–বাবলে থাকতে হবে ক্রিকেটারদের। জিম্বাবুয়ের সিরিজে থাকা বাংলাদেশ দলটাই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতেও থাকছে–সেটি আগেই জানা ছিল। গতকাল মধ্যরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক ভাবে ১৭ সদস্যের সেই দলটা জানিয়েও দিয়েছে। তবে এত রাতে কেন দল ঘোষণা—সেই প্রশ্ন উঠছেই। 

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে দলে থাকা রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম বায়ো–বাবলে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও আছেন তাঁরা। অনুমিতভাবেই দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস।

বিসিবি গতকাল রাত সাড়ে ১১টার দিকে দল ঘোষণা করে। অথচ বাংলাদেশ দল বায়ো–বাবলে ঢুকেছে ২৯ জুলাই জিম্বাবুয়ে থেকে ফিরেই। আনুষ্ঠানিকতাভাবে বিসিবি তাই দল দিতে প্রায় মধ্যরাত বেছে নেওয়ায় সমালোচনা হচ্ছে।
 
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি আজকের পত্রিকাকে বলেছেন,‘দল তো আগেই দিয়েছি, যারা বায়ো–বাবলে ছিল তাদের নিয়ে। এত রাতে কেন দল দেওয়া হলো সেটা আমি বলতে পারব না। এটা বিসিবির মিডিয়া বিভাগই ভালো বলতে পারবে।’ তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালার ইউনুসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

বাংলাদেশ টি–টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন