হোম > খেলা > ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মিঠুন, আছেন বিজয়-রাহি

নিজস্ব প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে লঙ্কানরা। ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন। জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করা এনামুল হক বিজয়। আর পেস বোলিং বিভাগে আছেন দুই ম্যাচের এই  টেস্ট সিরিজে দলে জায়গা না পাওয়া নিয়ে বিতর্কে জড়ানো আবু জায়েদ রাহি।

প্রস্তুতি ম্যাচের দল
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহি।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের