হোম > খেলা > ক্রিকেট

টি-টেনে ভারতীয় পেসারের বিশাল নো বল নিয়ে সমালোচনা 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন একের পর এক আলোচনা। জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া টি-টেন লিগ—ভাইরাল হওয়ার মতো অনেক ঘটনাই ঘটে থাকে। ২০২৩-২৪ মৌসুমের আবুধাবি টি-টেন লিগে ঘটেছে বিশাল এক নো বলের ঘটনা। 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে টুর্নামেন্টের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স ও চেন্নাই ব্রেভস। ভারতীয় পেসার অভিমন্যু মিথুন খেলছেন নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে। চেন্নাই ব্রেভস ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে চেন্নাই ব্যাটার চারিথ আসালাঙ্কাকে দারুণ এক ইয়র্কার করেন মিথুন। মিথুনের সেই বলটা হয়েছে বিশাল এক নো বল। বোলিংয়ের সময় ভারতীয় পেসার পা ফেলেছেন বোলিং মার্ক থেকে অনেক দূরে। সামাজিক মাধ্যমে এই নো বল ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। কেউ একজন টুইটারে লিখেছেন, ‘আবুধাবি টি-টেন লিগে কী হচ্ছে?’ সামাজিক মাধ্যমে কেউ একজন মন্তব্য করেছেন, ‘টি-টেন ক্রিকেটে কী হচ্ছে?’ আবার কারো মন্তব্য, ‘আবুধাবি টি-টেন লিগে নো বল।’

চেন্নাই ব্রেভসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে নর্দার্ন ওয়ারিয়র্স করেছে ৩ উইকেটে ১০৬ রান। রান তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে চেন্নাই ব্রেভস। ১০ বলে ২৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দলটির জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজা। নর্দার্ন ওয়ারিয়র্সরে পেসার মিথুন ২ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা