হোম > খেলা > ক্রিকেট

মারা গেলেন আফ্রিদির বোন 

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শহীদ আফ্রিদির বোন। বোনকে দেখতে নিজের ভ্রমণ পরিকল্পনা বাতিলও করেন আফ্রিদি। তবে শেষ পর্যন্ত বোন ফিরে গেছেন না ফেরার দেশে। 

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বোনের মৃত্যুর খবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৮ মিনিটে জানিয়েছেন আফ্রিদি। বোনের জানাজার নামাজের স্থানও জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনিং অলরাউন্ডার। আফ্রিদি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমার আদরের বোন মারা গেছেন। তাঁর নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর খায়বান-এ-গালিবের ২৬ নম্বর সড়কের জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’ উমর গুল, ইয়াসির হামিদসহ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আফ্রিদির বোনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। 

কোন রোগে আক্রান্ত হয়ে আফ্রিদির বোন মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর গত রাতে বোনের হাসপাতালে থাকার কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। বাংলাদেশ সময় রাত ৮টা ২ মিনিটে পাকিস্তানের সাবেক লেগ স্পিনিং অলরাউন্ডার লিখেছেন, ‘তোমাকে দেখতে আমি ফিরে আসছি। আমার বোন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার উন্নতির জন্য আপনাদের সবার কাছে দোয়ার অনুরোধ করছি। আপনাদের দোয়া বেশ কাজে দেবে। সৃষ্টিকর্তা যেন তাঁকে দ্রুত সুস্থ ও দীর্ঘায়ু প্রদান করেন।’ 

ছয় ভাই ও পাঁচ বোন নিয়ে শহীদ আফ্রিদির পরিবার। ১১ জনের মধ্যে পাকিস্তানি অলরাউন্ডার ষষ্ঠ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ আফ্রিদি খেলেছেন ২০১৮ সালে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। আফ্রিদির দুই ভাই তারিক আফ্রিদি ও আশফাক আফ্রিদিও ক্রিকেট খেলেছেন। শহীদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদি বর্তমানে পাকিস্তানের অন্যতম সেরা পেসার।

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত