হোম > খেলা > ক্রিকেট

আজ কী আছে জাকেরের ভাগ্যে

ক্রীড়া ডেস্ক    

এশিয়া কাপে এখনও জাকেরের ব্যাটে চেনা ঝড়ের দেখা মেলেনি। ছবি: ইএসপিএনক্রিকইনফো

বর্তমান সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে সেরা ফিনিশার মানা হয় জাকের আলী অনিককে। স্বাভাবিকভাবেই শেষদিকে তার ব্যাটে ঝড় দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তবে চলমান এশিয়া কাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না জাকের।

গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটিতেও ব্যাটিংয়ে চাহিদা মেটাতে পারেননি জাকের। তাই সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে একাদশ রাখা হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। জাকের সবচেয়ে বেশি হতাশ করেছেন আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে সেদিন ১৩ বলে ১২ রান করেন জাকের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। ইনিংসের শেষদিকে নামা জাকের ব্যাট হাতে আগ্রাসী হতে পারলে বাংলাদেশের সংগ্রটা আরেকটু বড় হতে পারতো। কিন্তু বাঁচা মরার সে ম্যাচে ৯২.৩১ স্ট্রাইকরেটে ব্যাট করে বেশ হতাশাই উপহার দিয়েছেন জাকের। সব মিলিয়ে ৩ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩ রান। বিপরীতে বল খেলেছেন ৪৮ টি।

আফগানিস্তানের বিপক্ষে সে ম্যাচে ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান। পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। সে ম্যাচে ৪ বোলার নিয়ে খেলার কারণে বেশ ভালোই ভুগতে হয়েছে বাংলাদেশকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে লিটনরা যে আর সে ভুল করবে না সেটা বলার অপেক্ষা রাখে না। বোলিং গভীরতা বাড়াতে একাদশে আসতে পারেন তানজিম হাসান সাকিব কিংবা শেখ মেহেদী হাসানের মধ্যে যেকোনো একজন। সেক্ষেত্রে জাকেরের বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তেমনটা হলে ফিনিশিংয়ে টিকে যাবেন সোহান।

এছাড়া বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ পেয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন সাইফ হাসান। তাই পারভেজ হোসেন ইমনের ফেরার সম্ভাবনা খুব একটা নেই। তিন, চার, পাঁচে আছেন যথাক্রমে লিটন, তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারি। স্পিনার বিভাগে ছন্দে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেনরা। পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান/ তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা