হোম > খেলা > ক্রিকেট

তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার

কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। গতকাল নিজের অফিশিয়াল এক্স পোস্টে খবরটি নিজেই নিশ্চিত করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। 

সদ্য ভূমিষ্ঠ কন্যাকে কোলে নেওয়া এক ছবি পোস্ট করে শোয়েব আখতার ক্যাপশনে লিখেছেন, ‘মিকায়েল ও মুজাদ্দিদ এখন এক বোন পেল। আল্লাহ তায়ালা আমাদের এক কন্যা সন্তান দিয়েছেন। স্বাগতম নুরেহ আলি আখতার, ২০২৪ সালের ১ মার্চের জুম্মার সময় পৃথিবীর আলো দেখেছে সে। আপনাদের সবার দোয়া চাই।’

৪৮ বছর বয়সী শোয়েব এ নিয়ে তৃতীয়বার বাবা হলেন। মোহাম্মদ মিকায়েল আলি ও মোহাম্মদ মুজাদ্দিদ আলি নামে আরও দুই সন্তান আছে তাঁর। 

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার আন্তর্জাতিক পর্যায়ে ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ৪৬ টেস্ট খেলে নিয়েছেন ১৭৮ উইকেট। ১৬৩ ওয়ানডেতে নেন ২৪৭ উইকেট।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের